শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেট-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিত

সিলেট-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিত

সিলেট-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিত


সিলেট-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিকের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।শনিবার (৩ জানুয়ারি) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

 
তিনি জানান, প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত কাগজপত্র অধিকতর যাচাই-বাছাই শেষে আগামী রোববার (৪ জানুয়ারি) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
 
এম এ মালিক দীর্ঘদিন যুক্তরাজ্যে বসবাস করেছেন এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি দেশে ফেরেন। আসন্ন নির্বাচনে বিএনপি থেকে তাকে সিলেট-৩ আসনে মনোনয়ন দেয়া হয়।
 
নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামায় এম এ মালিক উল্লেখ করেছেন, তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেছেন। ওই হলফনামায় তিনি নিজের শিক্ষাগত যোগ্যতা হিসেবে ‘স্বশিক্ষিত’ এবং পেশা হিসেবে ‘কিছুই না’ উল্লেখ করেন।
  
পেশার ঘরে ‘কিছুই না’ উল্লেখ করা হলেও তার কাছে উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থ রয়েছে। হলফনামার তথ্য অনুযায়ী, তার হাতে বাংলাদেশি ২ লাখ টাকা, ৭১ হাজার ৭৭৩ দশমিক ৫০ মার্কিন ডলার এবং ৬ হাজার ৭১০ ব্রিটিশ পাউন্ড রয়েছে।
 
আয়ের উৎস হিসেবে তিনি বাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান ভাড়া থেকে বছরে ৭ লাখ ৮০ হাজার টাকা আয় দেখিয়েছেন। পাশাপাশি বিদেশে নির্ভরশীলদের একই খাত থেকে বছরে ২০ হাজার পাউন্ড আয় দেখানো হয়েছে। এছাড়া সম্পদের বিবরণীতে এম এ মালিকের নামে রাজধানীর বনানীতে একটি অ্যাপার্টমেন্ট এবং গ্রামের বাড়িতে যৌথ মালিকানায় একটি বাড়ি থাকার তথ্য উল্লেখ করা হয়েছে।