শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাবে এটাই আমরা আশা করি: মেজর হাফিজ

শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাবে এটাই আমরা আশা করি: মেজর হাফিজ

শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাবে এটাই আমরা আশা করি: মেজর হাফিজ


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ ও বাইরের পৃথিবীতে নিষ্ঠুরতম স্বৈরশাসক হিসেবে পরিচিতি লাভ করা শেখ হাসিনাকে ভারত অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠাবে এটাই আমরা আশা করি।শনিবার (৩ জানুয়ারি) ভোলা রিটার্নিং অফিসারের দপ্তরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘বাংলাদেশের নাগরিককে হত্যা করে, গণতন্ত্রকামী মানুষের জীবন বিনষ্ট করে তারা ভারতে প্রবেশ করছে কোনো বাধা ছাড়াই। এটি অত্যন্ত দুঃখজনক। আমরা আশা করব ভারত সরকার এ ধরনের কোনো উদ্যোগ নেবে না। যারা এ ধরনের হত্যাকাণ্ড ঘটাচ্ছে, তাদেরকে গ্রেফতার করে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে।’
 
শেখ হাসিনা প্রসঙ্গে তিনি বলেন, ‘মাফিয়া নেত্রীর নির্দেশে এই হত্যাকাণ্ডগুলো চলছে।’শহীদ ওসমান হাদির হত্যার প্রসঙ্গ তুলে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘শহীদ ওসমান হাদির কথা আপনারা সবাই জানেন। তাকে মর্মান্তিকভাবে সীমান্তের ওপার থেকে এসে, ভারতের অর্থ সহায়তা ও পরিকল্পনার মাধ্যমে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা খুনিকে আবারও ভারতে পাচার করে দিয়েছে। এতে জনমনে অনেক সন্দেহ সৃষ্টি হয়েছে।’
 
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘সাধারণ মানুষ আতঙ্কিত যে, আগামী নির্বাচনের আগে বাকি সময়ে আরও হত্যাকাণ্ড চালানোর জন্য মাফিয়া দল আওয়ামী লীগ সচেষ্ট থাকবে। আর তাদেরকে প্রতিবেশী রাষ্ট্র থেকে সহায়তা দেওয়া হবে। তাদের জন্য ভারতের বিভিন্ন জায়গায় অভয়াশ্রম গড়ে তোলা হয়েছে।’
 
এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বাছত, তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাবুলসহ দলীয় নেতারা।