সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুর-১ আসনে বিএনপি মনোনীত অধ্যক্ষ আলমগীর হোসেনের প্রার্থিতা বৈধ ঘোষণা

পিরোজপুর-১ আসনে বিএনপি মনোনীত অধ্যক্ষ আলমগীর হোসেনের প্রার্থিতা বৈধ ঘোষণা

পিরোজপুর-১ আসনে বিএনপি মনোনীত অধ্যক্ষ আলমগীর হোসেনের প্রার্থিতা বৈধ ঘোষণা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনে'র মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন পিরোজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় সকল তথ্য সঠিক থাকায় তার প্রার্থিতা নিশ্চিত করা হয়।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যক্ষ আলমগীর হোসেন মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ দয়া ও মেহেরবানীতে আমি দেশের জন্য এবং দেশের মানুষের সেবা করার যে সুযোগ চেয়েছি, আল্লাহ আমাকে তার প্রাথমিক ধাপে সফল করেছেন। এজন্য আমি রবের দরবারে শুকরিয়া আদায় করছি।বিএনপির দলীয় চুড়ান্ত প্রার্থী বিবেচিত হয়ে নির্বাচনে আসতে পেরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ও বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।

সংসদে বলিষ্ঠ ভূমিকা রাখার প্রত্যয়
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অধ্যক্ষ আলমগীর হোসেন জানান, তিনি সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষে কাজ করতে চান। তিনি বলেন, পিরোজপুর-১ আসনের জনগণ যদি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে সংসদে পাঠানোর সুযোগ করে দেয়, তবে আমি দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব। সাধারণ মানুষের সমস্যা ও অধিকারের কথা সংসদে বলিষ্ঠ কণ্ঠে উপস্থাপন করাই হবে আমার মূল লক্ষ্য।


তিনি আরও যোগ করেন যে, এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের যে স্বপ্ন তিনি দেখছেন,তা বাস্তবায়নে পিরোজপুরের জনগণের দোয়া ও সমর্থন একান্ত প্রয়োজন। সুষ্ঠু পরিবেশ বজায় রেখে আসন্ন নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে জনমতের প্রতিফলন ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মোঃশাহিন ফকির
পিরোজপুর