শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রশ্নের মুখে ডিমলার জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজ

প্রশ্নের মুখে ডিমলার জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজ

প্রশ্নের মুখে ডিমলার জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজ

রাষ্ট্রীয় শোক দিবসে জাতীয় পতাকা উত্তোলন না করায় প্রশ্নের মুখে ডিমলার জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজ

সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক দিবসে জাতীয় পতাকা উত্তোলন না করায় নীলফামারীর ডিমলা উপজেলার জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের বিরুদ্ধে রাষ্ট্রীয় নির্দেশনা অমান্যের অভিযোগ উঠেছে।

সরকারি গেজেট অনুযায়ী, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। এ উপলক্ষে দেশের সব সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশনা দেওয়া হয়।

কিন্তু শুক্রবার (রাষ্ট্রীয় শোক দিবস) সরেজমিনে দেখা যায়, ডিমলার জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজে জাতীয় পতাকা উত্তোলনই করা হয়নি। স্থানীয় অভিভাবক ও সচেতন নাগরিকদের অভিযোগ, এটি স্পষ্টভাবে সরকারি নির্দেশনার লঙ্ঘন এবং প্রতিষ্ঠানের দায়িত্বহীনতার প্রকাশ।

এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনিরুজ্জামান ইসলাম জানান, দায়িত্বপ্রাপ্ত পিয়ন অনুপস্থিত থাকায় পতাকা উত্তোলন করা সম্ভব হয়নি, যা অনাকাঙ্ক্ষিত।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছা. আফরোজা বেগম বলেন, রাষ্ট্রীয় নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানের। বিষয়টি খতিয়ে দেখা হবে।

সচেতন মহলের দাবি, ভবিষ্যতে যেন রাষ্ট্রীয় দিবস পালনে এমন অবহেলা না ঘটে, সে জন্য দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

এ আর বাদশা
নীলফামারী জেলা প্রতিনিধি