সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আইনশৃঙ্খলা স্বাভাবিক না হলে নির্বাচনে না যাওয়ার ইঙ্গিত জাতীয় পার্টির

আইনশৃঙ্খলা স্বাভাবিক না হলে নির্বাচনে না যাওয়ার ইঙ্গিত জাতীয় পার্টির

আইনশৃঙ্খলা স্বাভাবিক না হলে নির্বাচনে না যাওয়ার ইঙ্গিত জাতীয় পার্টির

আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত না থাকলে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে না জাতীয় পার্টি। চট্টগ্রামে নিজের কর্মী অপহরণের অভিযোগ এনে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এ কথা বলেন।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে গুলশানে নিজ বাসায় এক জরুরী সংবাদ সম্মেলনে আনিসুল ইসলাম মাহমুদ এমনটা জানান।

তিনি বলেন, দেশে এখন মব কালচার চলছে। তার বাড়িতে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ হচ্ছে। ইচ্ছাকৃতভাবে জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়ন বাতিলে করা হয়েছে। 

তিনি আরও বলেন, নির্বাচন সামনে রেখে লেভেল প্লেইং ফিল্ড হওয়ার কথা ছিলো। কিন্তু সেরকম কোন উদ্যোগ দেখছেন না তারা। নির্বাচন থেকে সরে যেতে হুমকি দেয়া হচ্ছে। তবে হুমকি দিয়ে তাদের নির্বাচন থেকে বাইরে রাখা যাবে না বলেও মন্তব্য করেন জাপার এই নেতা।