শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মনোনয়ন প্রত্যাশা পূরণ না হওয়ায় বাজি হেরে মাথা ন্যাড়া করলেন বিএনপি কর্মী

মনোনয়ন প্রত্যাশা পূরণ না হওয়ায় বাজি হেরে মাথা ন্যাড়া করলেন বিএনপি কর্মী

মনোনয়ন প্রত্যাশা পূরণ না হওয়ায় বাজি হেরে মাথা ন্যাড়া করলেন বিএনপি কর্মী

নীলফামারী-০১ (ডোমার–ডিমলা) আসনে বিএনপির প্রত্যাশিত প্রার্থী মনোনয়ন না পাওয়ায় সহকর্মীর সঙ্গে করা বাজিতে হেরে মাথার সব চুল কেটে ফেলেছেন দলের এক কর্মী। শনিবার (৩ জানুয়ারি) ডোমার উপজেলার একটি সেলুনে গিয়ে তিনি নিজ ইচ্ছায় মাথা ন্যাড়া করেন। পুরো ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত আলোচনার জন্ম দেয়।

জানা গেছে, বিএনপি কর্মী লেলিন দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরীন ইসলাম চৌধুরী তুহিন নীলফামারী-০১ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পাবেন। সেই বিশ্বাস থেকেই সহকর্মীর সঙ্গে তিনি একটি বাজিতে অংশ নেন। বাজির শর্ত অনুযায়ী, মনোনয়ন না পেলে তাকে মাথার সব চুল ফেলে দিতে হবে।

মনোনয়ন ঘোষণার পর বাজিতে হেরে গিয়ে লেলিন সেলুনে গিয়ে নিজের মাথা ন্যাড়া করেন। তিনি পেশায় নীলফামারীর ডোমার উপজেলায় ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা ‘রকেট’-এর সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত। পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন।

ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলেও বিষয়টি কোনো ধরনের অপমান বা অনাকাঙ্ক্ষিত ঘটনার ফল নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বরং সহকর্মী ও উপস্থিতদের মধ্যে ঘটনাটি হাস্যরসের মধ্যেই গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে লেলিন বলেন, ‘আমি বিশ্বাস থেকেই বাজি ধরেছিলাম। মনে করেছিলাম আমাদের নেতা তুহিন ভাই এই আসনে মনোনয়ন পাবেন। বাজিতে হেরে গেছি, কিন্তু নিজের দেওয়া কথাটা রেখেছি। দলের প্রতি বিশ্বাস থেকেই করেছি।’

উল্লেখ্য, ইঞ্জিনিয়ার শাহরীন ইসলাম চৌধুরী তুহিন নীলফামারী-০২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নের বৈধতা পেয়েছেন। অন্যদিকে, নীলফামারী-০১ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এ আর বাদশা
নীলফামারী জেলা প্রতিনিধি