শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

বিএফডিসি'র নতুন কমপ্লেক্স নির্মানে ধীরগতি।

বিএফডিসি'র নতুন কমপ্লেক্স নির্মানে ধীরগতি।

বিএফডিসি'র নতুন কমপ্লেক্স নির্মানে ধীরগতি।

দফায় দফায় সময় ও প্রকল্প ব্যয় বৃদ্ধি করা হলেও শেষ হচ্ছে না বিএফডিসি কমপ্লেক্স নির্মাণকাজ। ২০২১ সালের ডিসেম্বরে নির্মাণকাজ শেষ হওয়ার সময় নির্ধারণ করা থাকলেও পার হয়ে গেছে মেয়াদ শেষ হওয়ার পাঁচ বছর। এই সময়ে কাজ হয়েছে মাত্র ৪০ শতাংশ। সময়মতো কাজ শেষ করতে না পারায় গত বছরের শুরুতে তৃতীয়বারের মতো ২০২৬ সালের জুন পর্যন্ত কাজ সম্পন্ন করার মেয়াদ বাড়ানো হয়েছে।

একই সঙ্গে ৪৮ কোটি ৯৩ লাখ ৬৩ হাজার টাকা প্রকল্প ব্যয় বৃদ্ধি করা হয়েছে। এরপরও কাজ চলছে কচ্ছপগতিতে। ২০১৮ সালে কাজ শুরুর পর গত আট বছরে কাজ হয়েছে মাত্র ৪০ ভাগ। চলতি বছরের জুনে কাজ শেষ হওয়ার মেয়াদ।

এরপর ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত আরও দুই বছর মেয়াদ বাড়ানো হয়েছে। চলচ্চিত্রকারদের এখন উৎকণ্ঠিত প্রশ্ন, ‘কবে শেষ হবে বিএফডিসি কমপ্লেক্সের নির্মাণকাজ। ’ প্রায় আট বছরে বিএফডিসি কমপ্লেক্স প্রকল্পের নির্মাণ কাজের বাস্তব অগ্রগতি মাত্র ৪০ শতাংশ। এ ছাড়া আর্থিক অগ্রগতি ৪১ দশমিক ৭৪ শতাংশ। গত বছরের জুন পর্যন্ত ব্যয় হয়েছে ১৩২ কোটি ৮৬ লাখ ৪৬ হাজার টাকা।সূত্র জানায়, প্রকল্পটির মূল অনুমোদিত ব্যয় ছিল ৩২২ কোটি ৭৭ লাখ ৮৬ হাজার টাকা। এখন ৪৮ কোটি ৯৩ লাখ ৬৩ হাজার টাকা বাড়িয়ে করা হচ্ছে ৩৭১ কোটি ৭১ লাখ ৪৯ হাজার টাকা।