রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিষ্ঠিত শিল্পীরা এখন কনসার্ট নিয়েই বেশি ব্যাস্ত থাকেন। ফাহমিদা নবী

প্রতিষ্ঠিত শিল্পীরা এখন কনসার্ট নিয়েই বেশি ব্যাস্ত থাকেন। ফাহমিদা নবী

প্রতিষ্ঠিত শিল্পীরা এখন কনসার্ট নিয়েই বেশি ব্যাস্ত থাকেন। ফাহমিদা নবী

প্রতিষ্ঠিত শিল্পীরা এখন কনসার্ট নিয়েই ব্যস্ত থাকেন বেশি। নতুন গান প্রকাশ থেকে অনেকেই সরে এসেছেন। তবে ব্যতিক্রম ফাহমিদা নবী। নিয়মিতই গান প্রকাশ করছেন তিনি। আজ শিল্পীর জন্মদিন। সম্প্রতি ফাহমিদা নবী নতুন তিনটি গান রেকর্ড করেছেন। গানগুলোর শিরোনাম ‘দুখের দলিল’, ‘তাই করি’ এবং ‘আসলো না বৃষ্টি’। তিনটি গানের কথা লিখেছেন গোলাম মোর্শেদ, সুর করেছেন শামস সুমন। এখন চলছে এই তিন গানের ভিডিওর শুটিং।

নতুন গানগুলো নিয়ে ফাহমিদা নবী বলেন, ‘নব্বইয়ের দশকের মেলোডি সব সময় রয়ে যাবে। তিনটি গানের মধ্যেই নব্বইয়ের দশকের ছাপ রয়েছে, যেটা আমাকে খুব আকৃষ্ট করেছে। গানগুলোর কথা বেদনার হলেও মডার্ন একটা ভাইব রাখা হয়েছে।’ ফাহমিদা নবী জানান, তিনটি গান তৈরি হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান গান জানালা থেকে। শিগগিরই পর্যায়ক্রমে প্রকাশ পাবে গানগুলো।
এছাড়া সম্প্রতি স্পৃহা মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ফাহমিদা নবীর গাওয়া ‘বৃষ্টি তুমি ঝরছিলে সেদিন’ শিরোনামের আরেকটি নতুন গান। ‘বৃষ্টি তুমি ঝরছিলে সেদিন, ভীষণ অভিমানী করে, তুমি যেন গাইছিলে গান, বেদনায় অশ্রুর সুরে, তুমি কি জানো এখনো আমার চোখে, কত বর্ষা আসে’ এমন কথার গানটি লিখেছেন সোহেল আলম। সুর ও সংগীতায়োজন করেছেন শেখ মোহাম্মদ রাজোয়ান।