রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মানিকগঞ্জে ৩ টি আসনে জাতীয় পার্টির সাবেক এমপি সহ ০৯ জনের মনোনয়ন বাতিল ও ১৮ জনের মনোনয়ন বৈধ ঘোষণা

মানিকগঞ্জে ৩ টি আসনে জাতীয় পার্টির সাবেক এমপি সহ ০৯ জনের মনোনয়ন বাতিল ও ১৮ জনের মনোনয়ন বৈধ ঘোষণা

মানিকগঞ্জে ৩ টি আসনে জাতীয় পার্টির সাবেক এমপি সহ ০৯ জনের মনোনয়ন বাতিল ও ১৮ জনের মনোনয়ন বৈধ ঘোষণা

 

মুহাম্মদ সুজন মোল্লা
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

মানিকগঞ্জে ৩টি আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে মনোনয়ন পত্র বাছাই অনুষ্ঠিত হয়। প্রার্থী, বিভিন্ন সেবা প্রতিষ্ঠান ও গণমাধ্যম কর্মীদের সামনে বাছাই পর্বে  দাখিলকৃত ২৭ জন প্রার্থীর মধ্যে ৯ জনের মনোনয়ন পত্র বাতিল হয়। অপর দিকে ১৮ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষিত হয়। 

মানিকগঞ্জ -১ আসনে জনতার দলের মোঃ শাহজাহান খান ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলী ব্যাপারীর মনোনয়ন পত্র বাতিল ঘোষিত হয়।মনোনয়ন পত্র বৈধ হয় জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জনাব এস এ জিন্নাহ কবীর, জামায়াতের ডাঃ আবু বকর সিদ্দিক, স্বতন্ত্র প্রার্থী মোঃ তোজাম্মেল হক তোজা, বাংলাদেশ মাইনোরিটি কমিউনিটির জনাব দিলিপ কুমার দাস, ইসলামী আন্দোলনের মোঃ খোরশেদ আলম, গন অধিকার আন্দোলনের মোঃ ইলিয়াস হোসেন ও খেলাফত মজলিসের হেদায়েত উল্লাহ।

মানিকগঞ্জ -২ আসনে জাতীয় পার্টির সাবেক এমপি এস এম আব্দুল মান্নান, স্বতন্ত্র আব্দুল আলী মোল্লা, স্বতন্ত্র প্রার্থী আবিদুর রহমান খান রোমানের মনোনয়ন পত্র বাতিল ঘোষিত হয়। এখানে মনোনয়পত্র বৈধ ঘোষিত হয় সাবেক এমপি, বিএনপির প্রার্থী ইঞ্জিঃ মঈনুল ইসলাম খান শান্ত, খেলাফত মজলিসের মুহাদ্দিস শেখ মোঃ সালাউদ্দিন ও ইসলামী আন্দোলনের মোহাম্মদ  আলী।

মানিকগঞ্জ -৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মোঃ আতাউর রহমান আতা, এবি পার্টির মোঃ রফিকুল ইসলাম জনি, স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেন ও ড. রফিকুল ইসলাম খানের মনোনয়ন বাতিল ঘোষিত হয়। 
এ আসনে জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রার্থী আফরোজা খানম (রিতা), জামায়াতে ইসলামীর মাওলানা মুহাম্মাদ দেলোয়ার হোসাইন, জেপির আবুল বাশার বাদশা, বাংলাদেশ জাসদের মোঃ শাহজাহান আলী, স্বতন্ত্র প্রার্থী মফিজুল ইসলাম খান কামাল, বাংলাদেশ খেলাফত মজলিসের মোঃ সাঈদ নূর, জাতীয় পার্টির মোয়াজ্জেম হোসেন খান মজলস ও ইসলমী আন্দোলন বাংলাদেশের মোঃ শামসুদ্দিনের মনোনয়ন বৈধ বলে গন্য হয়।