শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডোমারের হোটেলে ভেজাল খাদ্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কঠোর সতর্কতা

ডোমারের হোটেলে ভেজাল খাদ্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কঠোর সতর্কতা

ডোমারের হোটেলে ভেজাল খাদ্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কঠোর সতর্কতা

ডোমার উপজেলার ফার্মের হাট এলাকায় জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করায় দুটি হোটেলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ), নীলফামারী জেলা কার্যালয়।

রোববার (৪ জানুয়ারি) পরিচালিত নিয়মিত মনিটরিং অভিযানে সিমরান হোটেল ও এমদাদুল হোটেলে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের ক্ষেত্রে গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

অভিযানকালে কর্তৃপক্ষ দেখতে পায়, হোটেল দুটি খাবার প্রস্তুতে নিষিদ্ধ কেমিক্যাল হাইড্রোজ, মানবদেহের জন্য ক্ষতিকর শিল্প লবণ এবং অননুমোদিত কৃত্রিম রং ব্যবহার করছে। এছাড়া বিপুল পরিমাণ ঘন চিনি মজুদ করে তা খাবারে প্রয়োগ করা হচ্ছিল, যা সরাসরি নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর সুস্পষ্ট লঙ্ঘন।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, এসব ক্ষতিকর রাসায়নিক দীর্ঘমেয়াদে কিডনি, লিভারসহ মানবদেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে মারাত্মক রোগের ঝুঁকি তৈরি করতে পারে।

এ ঘটনায় সংশ্লিষ্ট দুই হোটেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে অভিযানের সময় উভয় হোটেল মালিক ভবিষ্যতে নিষিদ্ধ ও ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার না করার বিষয়ে লিখিত অঙ্গীকার প্রদান করেন।

নীলফামারী জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানায়, জনস্বাস্থ্য সুরক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। খাদ্যে ভেজাল ও বিষ প্রয়োগকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও নজরদারি আরও জোরদার করা হবে।

এ আর বাদশা
নীলফামারী জেলা প্রতিনিধি