রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কালাইয়ে দুঃসাহসিক ডাকাতি পুলিশের অভিযানে আন্তজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

কালাইয়ে দুঃসাহসিক ডাকাতি পুলিশের অভিযানে আন্তজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

কালাইয়ে দুঃসাহসিক ডাকাতি পুলিশের অভিযানে আন্তজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার


মো:সুমন মন্ডল
কালাই(জয়পুরহাট)


জয়পুরহাটের কালাই উপজেলার নান্দাইল পূর্বপাড়া গ্রামে সংঘটিত ভয়াবহ ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভুক্তভোগী গৃহবধূ মোছা শাহানার বেগম (৪২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখ গভীর রাতে আনুমানিক ২টার দিকে একদল ডাকাত শাহানার বেগমের বসতবাড়িতে প্রবেশ করে। এ সময় তারা শয়নকক্ষের বারান্দার গ্রিলের তালা কেটে ঘরে ঢুকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি প্রদর্শন করে। পরে স্টিলের আলমারি ও বাক্স ভেঙে নগদ ৭ লক্ষ টাকা, ৬ ভরি স্বর্ণালংকার, কানের দুল ও মোবাইল ফোনসহ প্রায় ১২ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতদের হামলায় গুরুতর আহত হলে তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসক জানান, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত ক্ষত সারাতে ৮টি সেলাই দিতে হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখ কালাই থানায় মামলা নং–১০ ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড ১৮৬০ অনুযায়ী মামলা রুজু করা হয়।
মামলার তদন্তে কালাই থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এবং পাঁচবিবি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে একটি চৌকস পুলিশ টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে। অভিযানের ধারাবাহিকতায় ২ জানুয়ারি ২০২৬ তারিখ বগুড়ার শিবগঞ্জ থানাধীন গুজিয়া বাজার এলাকা থেকে প্রথমে এজাহারভুক্ত ১ নম্বর আসামি মোতালেব হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৩ জানুয়ারি আরও চারজনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—
১) মোঃ মোতালেব হোসেন (৬০)
২) মোঃ সবুজ মিয়া (২৮)
৩) মোঃ আঞ্জুমান (২৮)
৪) মোঃ মোহাম্মদ আলী (৪০)
৫) মোঃ বিপুল (২৮)
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা সক্রিয় আন্তজেলা ডাকাত চক্রের সদস্য এবং তাদের সবার বিরুদ্ধেই ডাকাতি, চুরি ও দস্যুতা মামলার একাধিক রেকর্ড রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কালাইয়ে সংঘটিত ডাকাতির ঘটনাটি স্বীকার করেছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে মামলাটি তদন্তাধীন।
এ বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন জয়পুরহাট জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম, পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) তুহিন রেজা এবং কালাই থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম।