হাড় কাঁপানো শীত জেঁকে বসেছে কাঁপছে পুরো বাংলাদেশ ।শৈত্যপ্রবাহের কবলে পুরো দেশ , তিলোত্তমা নগরী রাজধানী ঢাকা সূর্য হীন দিনে শীত কবলিত। হাড়কাঁপানো এই শীতে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা রাজ রিপা।
গভীর রাতের আঁধারে কম্বল নিয়ে রাজধানীর গুলশান,বাড্ডা,মহাখালী,ফার্মগেট,রমনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (টিএসসি)সহ বিভিন্ন এলাকায় শীতার্তদের কম্বল বিতরণ করেছে শীতবস্ত্রহীন বাস্তুহারা মানুষদের যারা ঢাকার ফুটপাতে বসবাস করেন।
থার্টি ফার্স্ট নাইট যখন সকল তারকারা ইংরেজি নববর্ষ উদযাপন করছেন পাটি বা তারকা হোটেলে ঠিক তখনই চিত্রনায়িকা রাজ রিপা শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করে ভিন্নভাবে ইংরেজি নববর্ষ উদযাপন করছেন।
গত বুধবার(৩১ শে ডিসেম্বর)রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় নিজের হাতে কম্বল জড়িয়ে দেন ঘুমন্ত শীতার্ত মানুষদের গায়ে উষ্ণ ভালোবাসা ছড়িয়ে দেন। রাতের নিস্তব্ধতায় এই উষ্ণ ভালোবাসা উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক শীতার্ত মানুষ।
বাস্তুহারা শীতার্ত মানুষ একটা কম্বল পেয়ে কেউ তাকে জড়িয়ে ধরেছে,কেউ অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে দোয়া করেছেন। একজন বয়স্ক মহিলা বলেন, সরকার ও ধনী মানুষরা কেউ তাদের খোঁজ রাখেন না। আমরা মরছি না বেঁচে আছি। তুমি মা আমাদের জন্য এত ভাবো বলতে বলতে কেঁদে ফেললেন। সবাই উনার জন্য দোয়া করেন।
