রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পরিবার সহ চিত্রনায়িকা পুর্নিমা এখন মক্কা-মদিনায়।

পরিবার সহ চিত্রনায়িকা পুর্নিমা এখন মক্কা-মদিনায়।

পরিবার সহ চিত্রনায়িকা পুর্নিমা এখন মক্কা-মদিনায়।

পবিত্র নগরী মক্কায় অবস্থান করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে মুহূর্তের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।

শুক্রবার চিত্রনায়িকা তার ফেসবুক অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করেন। মক্কায় কাবা শরিফের সামনে দাঁড়ানো এই ছবিতে দেখা যায় তার মেয়ে, স্বামী ও পরিবার। ক্যাপশনে পূর্ণিমা লেখেন, আলহামদুলিল্লাহ। এর আগে মদিনা ভ্রমণের একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায়, কালো বোরকা পরে মদিনার মসজিদের সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, আপনার ওপর শান্তি ও বরকত বর্ষিত হোক হে আল্লাহর রাসুল।বছরের শুরুতে নায়িকার এ পোস্টের পরই মন্তব্যের ঘরে ভক্তদের শুভ কামনায় ভাসছেন পূর্ণিমা। অনেক ভক্তই তার হজ কবুলের দোয়া করেন।

ভক্তদের ধারণা, স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে সৌদি সফরে রয়েছেন পূর্ণিমা। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য ফেসবুকে উল্লেখ করেননি অভিনেত্রী।