শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

স্ত্রী সহ দুর্ঘটনায় আহত ভারতীয় অভিনেতা আশিস বিদ্যার্থি।

স্ত্রী সহ দুর্ঘটনায় আহত ভারতীয় অভিনেতা আশিস বিদ্যার্থি।

স্ত্রী সহ দুর্ঘটনায় আহত ভারতীয় অভিনেতা আশিস বিদ্যার্থি।

ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা আশিস বিদ্যার্থী। দক্ষিণী সিনেমা, বলিউড, টলিউডসহ কাজ করেছেন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে। তবে নতুন বছরের শুরুতেই ধাক্কা খেতে হলো এই অভিনেতাকে। সম্প্রতি গত (২ জানুয়ারি) সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন আশিস ও তার স্ত্রী রূপালি বড়ুয়া। 

খবরটি ছড়িয়ে পড়তেই অভিনেতার অনুরাগীদের মাঝে বেশ উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। পরবর্তী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজেদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে নিজেই স্পষ্ট করেন আশিস। 

গত শনিবার (৩ জানুয়ারি) সকালে প্রকাশিত ওই ভিডিওতে ঘটনার বিবরণ দিয়ে অভিনেতা বলেন, শুক্রবার নৈশভোজ সেরে ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। উল্টো দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরবাইক আচমকাই তাদের ধাক্কা দেয়। এতে তিনি ও তার স্ত্রী সহ বাইকচালকও আহত হন। 

ভিডিওতে আশিস বিদ্যার্থী বলেন, ‘আমি আর রূপালী এখন ভালো আছি। আপনারা দুশ্চিন্তায় রয়েছেন জেনে মনে হলো আপডেট দেওয়া দরকার। আমি একেবারে ঠিক আছি। রূপালী চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছে। দুর্ঘটনায় আহত বাইকচালকেরও খোঁজ নিয়েছি। তিনি আগের থেকে ভালো আছেন, তার জ্ঞান ফিরেছে।’ 

জানা যায়, দুর্ঘটনার পর আহত মোটরবাইক চালককে দ্রুত গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলমান আছে।