০৫/০১/২০২৬ খ্রি. ভোর ০৬.২০ ঘটিকায় বিজয়নগর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অত্র থানাধীন ০৭নং সিঙ্গারবিল ইউনিয়নের সিঙ্গারবিল এলাকা হতে ০১টি অটোরিক্সা আটক করে। এ সময় অটোরিক্সাটি তল্লাশী করে ৩০ (ত্রিশ) কেজি গাঁজা সহ ০৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের নাম ও ঠিকানা:
১। মোঃ মাসুক মিয়া (২৯)
পিতা- মৃত আঃ লতিফ
মাতা- আমেনা বেগম
২। মোঃ রাব্বি মিয়া (২৭)
পিতা-মৃত মলাই মিয়া
মাতা-জামেলা বেগম
উভয় সাং-কাশিনগর
থানা- বিজয়নগর
জেলা-ব্রাহ্মণবাড়িয়া
৩। মোঃ খোকন মিয়া (৪৮)
পিতা-মৃত নজির মিয়া
মাতা- মৃত হামিদা বেগম
সাং- রাজাপুর
থানা- আখাউড়া
জেলা-ব্রাহ্মণবাড়িয়া
এ সংক্রান্তে বিজয়নগর থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।
