রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অনিশ্চয়তার মধ্যেও পুরোদমে প্রস্তুতি ভলছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এর।

অনিশ্চয়তার মধ্যেও পুরোদমে প্রস্তুতি ভলছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এর।

অনিশ্চয়তার মধ্যেও পুরোদমে প্রস্তুতি ভলছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এর।

দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে গত ডিসেম্বরে অনুমতি দেওয়া হয়নি ঢাকায় বিদেশি শিল্পীদের প্রায় অর্ধডজন কনসার্টের। স্বাভাবিকভাবেই তাই অনিশ্চয়তা আছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে। ১০ জানুয়ারি থেকে উৎসবটি শুরু হওয়ার কথা। অনিশ্চয়তা থাকলেও থেমে নেই আয়োজকেরা। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন তাঁরা। গতকাল প্রকাশ করা হলো উৎসবের শিডিউল। এবার ঢাকা উৎসবে উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হবে চীনের ‘দ্য জার্নি টু নো এন্ড’।

রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত ঢাকা উৎসবে এবার থাকছে ১১টি বিভাগ। সব মিলিয়ে ৭০টির বেশি দেশের পূর্ণ ও স্বল্পদৈর্ঘ্যের ২৪৬টি সিনেমা দেখানো হবে উৎসবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে প্রদর্শিত হবে সিনেমাগুলো।


১০ জানুয়ারি বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। বিকেল সাড়ে ৫টায় উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হবে চীনের দ্য জার্নি টু নো এন্ড, এটি প্রতিযোগিতা করছে এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগে। সন্ধ্যা ৭টায় দেখা যাবে ইরানের সিনেমা ‘উইদাউট মি’।

১৮ জানুয়ারি পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হবে ৯ দিনব্যাপী এই উৎসব। ‘চায়নিজ ফিল্ম উইক’ নামে চীনা চলচ্চিত্রের ১২০ বছর পূর্তি উদ্‌যাপন করা হবে এবারের আসরে।