সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জ্বালানি উপদেষ্টা বললেন, এলপি গ্যাসের দাম ইচ্ছাকৃতভাবে বাড়ানো হয়েছে

জ্বালানি উপদেষ্টা বললেন, এলপি গ্যাসের দাম ইচ্ছাকৃতভাবে বাড়ানো হয়েছে

জ্বালানি উপদেষ্টা বললেন, এলপি গ্যাসের দাম ইচ্ছাকৃতভাবে বাড়ানো হয়েছে

খুচরা ও পাইকারি পর্যায়ের ব্যবসায়ীরা করসাজির মাধ্যমে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম বাড়িয়েছে বলে অভিযোগ করেছেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।

জ্বালানি উপদেষ্টা বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজির দাম সামান্য বাড়িয়েছে। তবে সম্ভাব্য মূল্যবৃদ্ধির এই আশঙ্কাকে কেন্দ্র করে কিছু ব্যবসায়ী আগেভাগেই সুযোগ নেওয়ার চেষ্টা করেছে, যার ফলে বাজারে অস্বাভাবিকভাবে দাম বেড়ে যায়।

তিনি আরও জানান, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মূল্য নিয়ন্ত্রণে সরকার মোবাইল কোর্ট পরিচালনা করছে।