শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

জাতীয় পর্যায়ে ন্যাশনাল সার্টিফিকেট অ্যাওয়ার্ড অর্জন

জাতীয় পর্যায়ে ন্যাশনাল সার্টিফিকেট অ্যাওয়ার্ড অর্জন

জাতীয় পর্যায়ে ন্যাশনাল সার্টিফিকেট অ্যাওয়ার্ড অর্জন

স্কাউটিংয়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চল থেকে জাতীয় পর্যায়ে ‘ন্যাশনাল সার্টিফিকেট অ্যাওয়ার্ড–২০২৩’ অর্জন করেছেন হবিগঞ্জ জেলার স্কাউটার জনাব আব্দুল আহাদ খান।

তিনি হবিগঞ্জ জেলা রোভার-এর কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি শচীন্দ্র কলেজের রোভার স্কাউট গ্রুপের সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। স্কাউটিং কার্যক্রমে তাঁর অবদান, নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবেই এ সম্মাননা প্রদান করা হয়।

উল্লেখ্য, রোভার স্কাউট আন্দোলনকে গতিশীল করা, সদস্যদের প্রশিক্ষণ ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার জন্য তাঁকে এই জাতীয় সম্মাননায় ভূষিত করা হয়েছে। তাঁর এই অর্জনে স্কাউটিং অঙ্গনসহ হবিগঞ্জ জেলার সর্বস্তরের মানুষ আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন।