সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কমলগঞ্জে প্রধান শিক্ষকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

কমলগঞ্জে প্রধান শিক্ষকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

কমলগঞ্জে প্রধান শিক্ষকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

মৌলভীবাজারে কমলগঞ্জে হযরত শাহ আজম রহ হিফজুল কুরআন দরগাহ্ মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ ক্বারী মোহাম্মদ জিবান আহমদের এর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।  শনিবার ১০ জানুয়ারী বাদ জুহর মাদ্রাসা কমপ্লেক্সে মাওলানা শাহ মোহাম্মদ মোজাহিদ আলী আজমী সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।হাফিজ ক্বারী জিবান আহমদ প্রবাসে যাওয়ার লক্ষে ছাত্র ও ছাত্রীদের পক্ষ থেকে এক বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।  বিদায় অনুষ্ঠানে বিদায়ী হাফিজ সাহেব ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে নছিহত মূলক বক্তব্য তিনি বলেন আমি এই মাদ্রাসায় দীর্ঘ ১৩ মাস অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে পবিত্র বরকতময় কুরআন শরীফের খেদমত করছি আল্লাহ তায়ালা যেন তাঁর দরবারে কবুল করেন। তিনি এ সময় বলেন আমি এলাকাবাসী ও পরিচালনা কমিটির কাছে কৃতজ্ঞত সব সময় তাদের সার্বিক সহযোগিতা পেয়েছি।  আমি এলাকাবাসী ও অবিভাবদের আন্তরিক মায়া মহব্বত পেয়েছি আমি তাদের নিকট চিরকৃতজ্ঞ।
বর্তমানে আমি হালাল জীবিকা নির্বাহের জন্য সূদুর প্রবাসে যেতে হয় আমার ছাত্র ও ছাত্রীদেরকে ও আমার মা বাবাকে ছেড়ে, আমি আপনদের নিকট খাস দোয়া যাচ্ছি আমার জন্য সকলেই দোয়া করবেন যাতে আমার প্রবাস জীবনের সফর সহজ হয় এবং আল্লাহ তায়ালা যেন হালাল রিজিক ব্যবস্থা করে দেন। সংবর্ধনা অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন এলাকায় মাদ্রাসার শুভানুধ্যায়ী মোহাম্মদ  আব্দুল বাসিত সাহেব , কমিটির সদস্য মুহাম্মদ আবদুর রশিদ, মুহাম্মদ মান্না ,বিদায়ী হাফিজ ক্বারী জিবান আহমদ, হাফিজ ক্বারী তাইফুর আহমদ প্রমূখ। এবং মাদ্রাসা মাদ্রাসা ছাত্র ছাত্রীবৃন্দ ও অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে ছাত্র ও ছাত্রীদের পক্ষ থেকে বিদায়ী হাফিজ সাহেবেকে  "সম্মাননা ক্রেস্ট" প্রদান করা হয়। পরিশেষে বিদায়ী হাফিজ ক্বারী মোহাম্মদ জীবান আহমদ সাহেবের দোয়ার মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।


ইকবাল হোসেন রিংকু