মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কলেজ ট্রেনের বগি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

কলেজ ট্রেনের বগি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

কলেজ ট্রেনের বগি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

গাইবান্ধার বোনারপাড়া-সান্তাহার রুটে চলাচলরত কলেজ ট্রেনের একটি বগি থেকে মোজাহার আলী (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।

রোববার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সান্তাহার থেকে ছেড়ে আসা কলেজ ট্রেনটি বোনারপাড়া রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর শেষ বগি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোজাহার আলী গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।

বোনারপাড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর বগিগুলো পরিষ্কার করার সময় রেলওয়ের ঝাড়ুদাররা শেষ বগিতে এক ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

গাইবান্ধা প্রতিনিধি