রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযানে ৮০০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১

নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযানে ৮০০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১

নওগাঁয়  ডিবির মাদকবিরোধী অভিযানে ৮০০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নওগাঁ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে।
১১ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ধামইরহাট থানাধীন ধামইরহাট উপজেলা পরিষদের গেটের সামনে রাস্তার ধারে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করা হলে তার হেফাজত থেকে ৮০০ পিস ট্যাপেন্টাডল (মাদকদ্রব্য) ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম সুমন (৩৬)। তার পিতার নাম সিরাজ উদ্দিন, মাতার নাম শহিদা। তিনি দক্ষিণ শ্যামপুর এলাকার বাসিন্দা, ধামইরহাট থানা, নওগাঁ জেলা।
উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আসামির বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।


নাজমুল হক
নওগাঁ জেলা প্রতিনিধি