ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট গ্রহণ কার্যক্রমে সংশ্লিষ্ট অংশীজনের সাথে গণভোট, পোস্টাল ভোট ও নির্বাচনী আচরণ বিধি সম্পর্কে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার উপজেলা চত্বরে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে ও এসিল্যান্ড নাহিদ ফাতেমার পরিচালনায় প্রধান অতিথি র ভাষনে জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোছাম্মাৎ ফারহানা রহমান নির্বাচনী আচরণ বিধি সম্পর্কে অবহিত করেন এবং গণভোট প্রদানে উৎসাহিত করতে সবাইকে আহবান জানান ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাছিবুর রহমান,জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস,ওসি এ কে ফজলুল হক, উপজেলা নির্বাচন অফিসার সাদমান সাকিব প্রমুখ।
এসময় বিভিন্ন শ্রেণী পেশার উপস্থিত ছিলেন।সভাপতির ভাষনে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন,নির্বাচন সুষ্ট রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেউ অশুভ শক্তি প্রয়োগ করতে চাইলে তাদের কালো হাত ভেঙে ঘুড়িয়ে দেওয়া হবে।
