মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপে কর্মরত বাংলাদেশী ডাক্তারদের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপে কর্মরত বাংলাদেশী ডাক্তারদের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপে কর্মরত বাংলাদেশী ডাক্তারদের সৌজন্য সাক্ষাৎ


মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশ  হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের সঙ্গে মালদ্বীপের বিভিন্ন হাসপাতালে কর্মরত বাংলাদেশী ডাক্তাররা সৌজন্য সাক্ষাৎ করেন।  
আজ সোমবার  দুপুরে হাইকমিশন হলরুমে সাক্ষাৎ  শুরুতেই মান্যবর হাইকমিশনার প্রবাসী বাংলাদেশী ডাক্তারদের আন্তরিক ধন্যবাদ জানান এবং বলেন, প্রবাসী বাংলাদেশী ডাক্তাররা একদিকে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন অন্যদিকে মালদ্বীপে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন।

সাক্ষাতে বিভিন্ন হাসপাতালে কর্মরত বাংলাদেশী ডাক্তাররা উপস্থিত ছিলেন।সাক্ষাৎকালে ডাক্তাররা মালদ্বীপে তাদের বর্তমান কর্মপরিস্থিতি বিভিন্ন দিক সম্পর্কে মান্যবর হাইকমিশনারকে অবহিত করেন। 
হাইকমিশনার উত্থাপিত বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সম্ভাব্য সহায়তা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে ডাক্তারদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান এবং ভবিষ্যতে ডাক্তারদের নিয়ে বিভিন্ন স্বাস্থ্য ও সচেতনতামূলক প্রোগ্রাম আয়োজনের আশাও ব্যক্ত করেন।

এছাড়াও মান্যবর হাইকমিশনার প্রবাসী বাংলাদেশী ডাক্তারদের মালদ্বীপের আইন-কানুন ও বিধিবিধান যথাযথভাবে মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, বাংলাদেশ হাইকমিশন সবসময় প্রবাসী বাংলাদেশীদের পাশে রয়েছে এবং তাদের ন্যায্য অধিকার রক্ষায় কাজ করে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

মোঃ আল আমিন
মালদ্বীপ প্রতিনিধি