রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অভিনেত্রী নোরা ফাতেহি প্রেম করছেন ফুটবলার এর সাথে!!

অভিনেত্রী নোরা ফাতেহি প্রেম করছেন ফুটবলার এর সাথে!!

অভিনেত্রী নোরা ফাতেহি প্রেম করছেন ফুটবলার এর সাথে!!

বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। শোনা যাচ্ছে, মরক্কোর বিশ্বখ্যাত ফুটবলার আশরাফ হাকিমির প্রেমে মজেছেন এই তারকা। মূলত, একটি ফুটবল ম্যাচে নোরার উপস্থিতি ও সোশ্যাল মিডিয়াতে এই দুই তারকার পারস্পরিক কর্মকাণ্ড নিয়ে নেটিজেনদের মাঝে তৈরি হয়েছে নানা আলোচনা।

 

 সম্প্রতি আফ্রিকান কাপ অব নেশনস (অ্যাফকন) ২০২৫-এর একটি ম্যাচে মরক্কোকে সমর্থন দিতে গ্যালারিতে উপস্থিত ছিলেন নোরা ফাতেহি। এরপর থেকেই হাকিমির সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হয়, স্রেফ প্রিয় দলকে নয়, বরং কথিত প্রেমিক হাকিমিকে উৎসাহ দিতেই মরক্কোয় উড়ে গিয়েছিলেন নোরা।

 

গুঞ্জনটা আরও বাড়ে, যখন মরক্কোর জয়ের পর নোরার উল্লাসের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়,; আর হাকিমিকেও নোরার পোস্টে প্রতিক্রিয়া জানাতে দেখা যায়। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত নোরা বা হাকিমি- কারও পক্ষ থেকেই কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।