রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঈদের চলচ্চিত্র 'হাঙরে' এবার নেপালি অভিনেতা। 

ঈদের চলচ্চিত্র 'হাঙরে' এবার নেপালি অভিনেতা। 

ঈদের চলচ্চিত্র 'হাঙরে' এবার নেপালি অভিনেতা। 

২০১৩ সালে নেপালি সিনেমা ‘উমা’–এর মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় অভিনেতা প্রমোদ অগ্রহারীর। এরপর প্রায় এক ডজন সিনেমায় অভিনয় করেছেন তিনি। ক্যারিয়ারের শুরুতে নায়ক চরিত্রে দেখা গেলেও সময়ের সঙ্গে সঙ্গে নেপালি সিনেমায় শক্তিশালী ও প্রভাবশালী ভিলেন হিসেবেই নিজের অবস্থান পোক্ত করেন প্রমোদ।

 

প্রায় চার, পাঁচ বছর আগে নেপালে একটি প্রজেক্টের শুটিংয়ে গিয়ে প্রমোদ অগ্রহারীর সঙ্গে পরিচয় হয় পরিচালক তন্ময় সূর্যর। সেই সময় চিত্রনাট্যের সঙ্গে প্রমোদকে মানানসই মনে হওয়ায় তাকে নিজের সিনেমা ‘হাঙর’ এ অভিনয়ের প্রস্তাব দেন তন্ময়। গল্প শুনে প্রস্তাবে সম্মতি জানান প্রমোদও। এরপর চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে বাংলা ভাষা শেখার জন্য সময় নেন তিনি।

 

সব প্রস্তুতি শেষে গত বছর শুটিং ফ্লোরে যায় ‘হাঙর’। উপকূলীয় অঞ্চলের জনজীবনকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমার মাধ্যমেই ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে প্রমোদ অগ্রহারীর। নির্মাতারা জানিয়েছেন, সিনেমাটি আগামী ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। পরে হিন্দি ও ইংরেজিতে ডাবিং করে নেপালেও সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।