সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আইনি জটিলতা পেরিয়ে মনোনয়ন জমা দিলেও নির্বাচন করবেন না হিরো আলম।

আইনি জটিলতা পেরিয়ে মনোনয়ন জমা দিলেও নির্বাচন করবেন না হিরো আলম।

আইনি জটিলতা পেরিয়ে মনোনয়ন জমা দিলেও নির্বাচন করবেন না হিরো আলম।

দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে আগেই নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। শুরুতে জানা গিয়েছিল, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। তবে শেষ মুহূর্তে ‘আমজনতা’ দল থেকে মনোনয়নপত্র নেন তিনি। 

এবার হিরো আলম ঘোষণা দিলেন, তিনি নির্বাচন করবেন না।  এর আগে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়ের মধ্যে জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা ফরমটি গ্রহণ না করায় হিরো আলমের নির্বাচনে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছিল। গত ১২ জানুয়ারি উচ্চ আদালতের আপিল বিভাগের রায়ে সেই অনিশ্চয়তা কেটেছে। তবে গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জানিয়েছেন, তিনি মনোনয়নপত্র জমা দেবেন না এবং নির্বাচনে অংশ নেবেন না। 

নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়ে এই কনটেন্ট ক্রিয়েটর বলেন, ‘কিছু লোক আমাকে বলে যে, আমার শিক্ষাগত যোগ্যতা নেই। সেটা মাথায় রেখেই নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। সংসদ ভবনকে কোনোভাবেই কলুষিত করতে চাই না আমি।’