সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিছিয়ে পড়েও ভুটানের সঙ্গে ড্র করল বাংলাদেশ

পিছিয়ে পড়েও ভুটানের সঙ্গে ড্র করল বাংলাদেশ

পিছিয়ে পড়েও ভুটানের সঙ্গে ড্র করল বাংলাদেশ

পিছিয়ে পড়েও ভুটানের সঙ্গে ড্র করল বাংলাদেশ

 

থাইল্যান্ডের ব্যাংককে চলমান সাফ নারী ফুটসালে শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ৩–৩ গোলে ড্র করেছে বাংলাদেশ। 

ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও দৃঢ়তা দেখিয়ে সমতায় ফিরেছে সাবিনা খাতুনের দল, ফলে একটি মূল্যবান পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা।

 

ম্যাচের শুরুতে গোল করে এগিয়ে যায় ভুটান। সুমাইয়া মাতসুসিমার দৃষ্টিনন্দন দূরপাল্লার শটে গোলে (১-১) সমতায় ফেরে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ ক

য়েকটি সহজ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। সেই সুযোগে টানা দুই গোল করে ভুটান আবারও এগিয়ে যায়। কিন্তু পিছিয়ে পড়েও হার মানেনি লাল-সবুজের মেয়েরা।

 

অধিনায়ক সাবিনা খাতুন নিজেই একটি গোল করে দলকে ম্যাচে ফেরান। এরপর মাসুরা পারভীনের গোলে ৩-৩ সমতা আসে। শেষ দিকে দুই দলই জয়ের জন্য মরিয়া চেষ্টা চালালেও আর গোলের দেখা মেলেনি।

 

এর আগে প্রথম ম্যাচে বাংলাদেশ ভারতকে ৩–১ গোলে হারিয়েছিল। ভুটানও নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে ১–১ গোলে ড্র করে। ছয় দল নিয়ে অনুষ্ঠিত সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্টে প্রত্যেক দল পাঁচটি করে ম্যাচ খেলবে।

 

লিগ পর্ব শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই চ্যাম্পিয়ন হবে। দুই ম্যাচ শেষে বাংলাদেশ নারী দল পেয়েছে ৪ পয়েন্ট, আর পুরুষ দল সংগ্রহ করেছে ১ পয়েন্ট।