সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন শো নিয়ে আসছেন তাহসান।

নতুন শো নিয়ে আসছেন তাহসান।

নতুন শো নিয়ে আসছেন তাহসান।

স্ত্রী রোজা আহমেদের সঙ্গে বিচ্ছেদের খবর দিয়ে আলোচনায় সংগীতশিল্পী তাহসান খান। সে রেশ থাকতেই নতুন খবর এলো। ফের পর্দায় ফিরছে তার উপস্থাপনায় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। ‘আইগ্যাস ইউনাইটেড’ নিবেদিত, পাওয়ার্ড বাই ‘পোলার আইসক্রিম’ এবং ‘বঙ্গ’ প্রযোজিত এই শো-এর সিজন ২ শুরু হতে যাচ্ছে ১৯শে জানুয়ারি-তে।

প্রথম সিজনের অভাবনীয় সাফল্যের ধারাবাহিকতায় সিজন ২ হতে চলেছে আরও বেশি রোমাঞ্চকর এবং এক্সসাইটিং। গত সিজনে সব প্ল্যাটফর্ম মিলিয়ে ১০০ কোটিরও বেশি ভিউ এবং ৩০ লক্ষ টাকারও বেশি পুরস্কার জয়ের রেকর্ড গড়া এই শো ফিরে আসছে আরও বিশাল পরিসরে। তাহসান খানের সঞ্চালনায় এবং ওয়াহিদুল ইসলাম শুভ্র-র পরিচালনায় এবারের সিজনে থাকছে আগের চেয়েও আকর্ষণীয় পুরস্কার এবং টানটান উত্তেজনা, যা পারিবারিক বিনোদনে যোগ করবে ভিন্ন মাত্রা।

এ শো নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তাহসান বলেন, “আমাদের এবারের সিজনটা সত্যিই জমে উঠেছে। অনেক বড় পরিসরের এই আয়োজনে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো—এবারের প্রশ্নগুলোর সার্ভে করা হয়েছে পুরো বাংলাদেশের ৬৪টি জেলা থেকে। তাই প্রশ্নের উত্তরগুলোও যেমন হয়েছে মজার, তেমনই চমকপ্রদ। প্রতিযোগীদের বেশ ভেবেচিন্তে উত্তর দিতে হয়েছে এবং পরিশেষে এই বিষয়টিই প্রতিটি এপিসোডকে আরও প্রাণবন্ত করে তুলেছে।”


আগামী ১৯শে জানুয়ারি থেকে সপ্তাহের প্রতি সোমবার রাত ৯:৩০ মিনিটে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন ২ সম্প্রচারিত হবে জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভি (NTV)-তে। যাঁরা মিস করবেন, তারা শো-টির পুনঃপ্রচার দেখতে পারবেন প্রতি বুধবার দুপুর ১:০০ টায়। 

পাশাপাশি, দর্শকরা তাদের সুবিধামতো যেকোনো সময় ও যেকোনো স্থান থেকে শো-টি উপভোগ করতে পারবেন বঙ্গ (Bongo) অ্যাপ ও ওয়েবসাইটে সম্পূর্ণ ফ্রি-তে।