শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

ভূরুঙ্গামারীতে সমস্ত ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

ভূরুঙ্গামারীতে সমস্ত ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

ভূরুঙ্গামারীতে সমস্ত ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

 


কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে মুক্তিযোদ্ধা ভবনের সামনে ভূরুঙ্গামারীর সমস্ত ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার ( ১৮ জানুয়ারী) রাত ৮ টায় ভূরুঙ্গামারী উপজেলার সর্বস্তরের ব্যবসায়ীদের নিয়ে ২৫ কুড়িগ্রাম -১ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানা মতবিনিময় ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আতিকুর রহমান আপেল শিকদার। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৫ কুড়িগ্রাম -১ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সাইফুর রহমান রানার সহধর্মিনী। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমন্বয়ক সদর ইউনিয়ন কাজী নিজাম উদ্দিন, বণিক সমিতির সাধারণ সম্পাদক  ও সমন্বয়ক সদর ইউনিয়ন মাহফুজার রহমান মামুন ব্যাপারী,যুগ্ম আহবায়ক উপজেলা বিএনপির ইফতেখারুল ইসলাম শ্যামা,সদস্য সচিব উপজেলা বিএনপির শহিদুল ইসলাম আকন্দ, আহবায়ক উপজেলা বিএনপির কাজী আলাউদ্দিন মন্ডল, প্রধান সমন্বয়ক নির্বাচন কমিটির কাজী গোলাম মোস্তফা প্রমুখ।

 


মোঃ রফিকুল ইসলাম 
ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি