রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জামায়াত আমিরের আগমন ঘিরে সুন্দরগঞ্জে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের মতবিনিময় সভা

জামায়াত আমিরের আগমন ঘিরে সুন্দরগঞ্জে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের মতবিনিময় সভা

জামায়াত আমিরের আগমন ঘিরে সুন্দরগঞ্জে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের মতবিনিময় সভা


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জে ১০ দলীয় নির্বাচনী ঐক্যভুক্ত নেতৃবৃন্দের অংশগ্রহণে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা জামায়াতের আয়োজনে দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী মাজেদুর রহমান।

উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম সরকার মঞ্জুরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু সোলায়মান সরকার সাজা, পৌর জামায়াতের আমির একরামুল হক এবং দহবন্দ ইউনিয়ন জামায়াতের আমির ওসমান গণী।

উপজেলা জামায়াতের সেক্রেটারি সামিউল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রওশন আলম আখন্দ বেলাল, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর জেলা সভাপতি শরিফুল ইসলাম, উপজেলা নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রধান সমন্বয়কারী লুৎফর রহমান বকসি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর আহ্বায়ক তাজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সেক্রেটারি হাফেজ মাওলানা মুহিবুল্লাহ মোত্তালিব এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি আবু সোহেল মোল্লা।

বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের সাংগঠনিক শক্তি আরও সুসংহত করা জরুরি। জামায়াত আমিরের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে যে উদ্দীপনা সৃষ্টি হয়েছে, তা সাধারণ মানুষের কাছে ঐক্যবদ্ধ রাজনৈতিক বার্তা পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভা শেষে নেতৃবৃন্দ আগামীর কর্মসূচি বাস্তবায়নে পারস্পরিক সমন্বয় ও ঐক্য বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

মো: শাহিন মিয়া সুন্দরগঞ্জ প্রতিনিধি