সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জয়পুরহাটে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জয়পুরহাটে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জয়পুরহাটে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান নেতৃত্বদানকারী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে জয়পুরহাটে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২১ জানুয়ারি ২০২৬) বাদ মাগরিব জয়পুরহাট সদর রোডের নূর সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত গণঅধিকার পরিষদ (জিওপি) জয়পুরহাট জেলা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোঃ মাসুদ রানা প্রধান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোঃ আব্দুল বারী। এসময় জয়পুরহাট জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।


শোকসভায় বক্তব্য রাখতে গিয়ে জয়পুরহাট জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মোঃ আঃ হামিদ বাবু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় আপসহীন সংগ্রাম করে গেছেন। তার সাহসী নেতৃত্ব দেশের রাজনৈতিক ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।


জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব আমিনুল ইসলাম মাসুদ তার বক্তব্যে দেশনেত্রীর ত্যাগ, সংগ্রাম ও বলিষ্ঠ নেতৃত্ব গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তার রুহের মাগফিরাত কামনা করেন।


এছাড়াও বক্তব্য দেন জয়পুরহাট জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ সুমন আহমেদ অভি এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন। তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন; তিনি এ দেশের আপামর জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক।


শোকসভায় জেলা গণ, যুব ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মী ছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, সাধারণ জনগণ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় দেশ, জাতি ও গণতন্ত্রের শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণ কামনা করা হয়।

জয়পুরহাট প্রতিনিধি