সোমবার, জুলাই ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাক্ষস দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে অভিনেত্রী নোমানের

রাক্ষস দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে অভিনেত্রী নোমানের

রাক্ষস দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে অভিনেত্রী নোমানের

প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয় করতে দেখা যাবে ছোট পর্দার অভিনেত্রী সাদনিমা বিনতে নোমানকে। চিত্রনায়ক সিয়াম আহমেদের সঙ্গে দেখা যাবে তাকে। প্রযোজনা প্রতিষ্ঠানের ঘনিষ্ঠ সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, ‌‘রাক্ষস’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সাদনিমাকে।

 

বর্তমানে পুরোদমে চলছে এই সিনেমার দৃশ্যধারণের কাজ। চলতি মাসের শুরুতেই শ্রীলঙ্কায় পাড়ি জমিয়েছে সিনেমাটির শুটিং ইউনিট। কিছুদিন আগেই শ্রীলঙ্কায় নিজের অংশের শুটিং শেষ করে দেশে ফিরেছেন সাদনিমা। তবে বিষয়টি নিয়ে পরিচালক বা তার টিম এখনো 

আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।


প্রযোজনা প্রতিষ্ঠানের ঘনিষ্ঠ সূত্রে আরও জানা গেছে, শ্রীলঙ্কায় ড্রামা অংশের দৃশ্যধারণের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিংও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি কিছু দৃশ্যের শুটিং শেষে আগামী ৩০ জানুয়ারি পুরো টিমের দেশে ফেরার কথা রয়েছে।

রোমান্টিক-অ্যাকশন ঘরানার এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ ও কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘রাক্ষস’। ছবিটি পরিচালনা করছেন ‘বরবাদ’ খ্যাত নির্মাতা মেহেদি হাসান হৃদয়।