রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আবারো পর্দায় ফিরছেন ইরফান-আয়মান জুটি।

আবারো পর্দায় ফিরছেন ইরফান-আয়মান জুটি।

আবারো পর্দায় ফিরছেন ইরফান-আয়মান জুটি।

গত আগস্ট মাসে নির্মাতা কাজী বাহাদুর হিমু অভিনেত্রী সাদিয়া আয়মানকে নিয়ে একক নাটক নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। নাম ‘পাথরে লেখা নাম’। এরপর থেকে সাদিয়া আয়মানের ভক্তরা প্রতীক্ষার প্রহর গুণে যাচ্ছিলেন তাঁর এই নাটকের। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটল ‘পাথরে লেখা নাম’ নাটকটি প্রকাশের মধ্য দিয়ে।

গত বৃহস্পতিবার জি-সিরিজের ইউটিউব চ্যানেলে নাটকটি দর্শকের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। যেখানে আরেকটি নতুন চরিত্রে দেখা মিলেছে সাদিয়ার। তাঁর বিপরীতে আছেন অভিনেতা ইরফান সাজ্জাদ।

এর আগে এই জুটি ‘ভালোবাসার দ্বিতীয় পত্র’, ‘সে থাকে আড়ালে’, ‘প্রেমের জোনাকি’, ‘মন খারাপের দিন’, ‘হোম ওয়ার’, ‘হোপ’, ‘পাতাবাহার’, ‘লাভ টর্চার’, ‘বর্ষা ও বাদলের সংসার’, ‘ভেসে যাওয়া কোনো হাওয়ায়’, ‘ভুগিজুটি ফাইন্যান্স’, ‘উড়েছে এ মন’, ‘শেষের বিন্দু’সহ আরও বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শক মনোযোগ কেড়েছিলেন। সেই সুবাদে আরও একবার জুটি বেঁধেছেন ‘পাথরে লেখা নাম’ নাটকে।

এই দুই তারকার পাশাপাশি বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মিলি বাসার, আজম খান, সার্জিল আহমেদ, শেখ স্বপ্না, ফয়েজ ফারাবি, মেহেরীন জাহান, শ্রাবণ প্রমুখ। নাটকটির কাহিনি লিখেছেন মো. সাইফুর রহমান কাজল। চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন কাজী বাহাদুর।