শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীপুরে মহাসড়ক অবরোধ করে অটোরিকশা চালকদের বিক্ষোভ,দীর্ঘ যানজট

শ্রীপুরে মহাসড়ক অবরোধ করে অটোরিকশা চালকদের বিক্ষোভ,দীর্ঘ যানজট

শ্রীপুরে মহাসড়ক অবরোধ করে অটোরিকশা চালকদের বিক্ষোভ,দীর্ঘ যানজট

গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অটোরিকশা চালানোর দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দুই শতাধিক অটোরিকশা চালক। 


রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে উপজেলার গড়গড়িয়া মাস্টার বাড়ি পুরাতন বাজার তুলা গবেষণা কেন্দ্রের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এতে ঢাকা ময়মনসিংহ  মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।এগে ভোগান্তির শিকার হয়েছেন অফিস গামী মানুষ মানুষ। আটকা পড়ে শত শত যানবাহন। 

 

স্থানীয় বাসিন্দারা জানান,অবৈধ যান অটোরিকশা মহাসড়ক চলাচলের অনুমতি দিতে হবে এবং পুলিশি হয়রানি বন্ধ করতে হবে এমন দাবিতে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। পরে থানা পুলিশের হস্তক্ষেপে সকাল পৌনে ১০ টায় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। 

 


অটোরিকশা চালকদের অভিযোগ, সকালে তাদের এক সহকর্মী অটোরিকশা নিয়ে মহাসড়ক পার হওয়ার সময় হাইওয়ে পুলিশের একটি দল তাকে আটক করে। তিনি যেতে না চাইলে তাকে মারধর করা হয়। এতে ওই চালক গুরুতর আহত হন। এ ঘটনার প্রতিবাদে আশপাশের অটোরিকশা চালকরা একত্রিত হয়ে মহাসড়ক অবরোধ করেন।সড়ক অবরোধের ফলে অফিসগামী মানুষসহ হাজারো যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।


 সচেতন মহল বলছে, “মহাসড়ক অবরোধের কারণে প্রায় দুই ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ ছিল। এতে সাধারণ মানুষ ব্যাপক দুর্ভোগে পড়েছে।”
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, “মহাসড়কে অবৈধভাবে অটোরিকশা চালানোর দাবিতে চালকরা

সড়ক অবরোধ করেছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে তারা সড়কে অবস্থান নেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সরিয়ে দিলে পৌনে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। অটোরিকশা চালককে মারধরের অভিযোগ সঠিক নয়।”এ ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।