মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৮২

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৮২

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৮২

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে শনিবার ভয়াবহ ভূমিধসের ঘটনায় অন্তত সাতজন নিহত ও ৮২ জন নিখোঁজ রয়েছেন। টানা ভারী বৃষ্টিপাতের মধ্যেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছে, পশ্চিম বান্দুং অঞ্চলের একটি গ্রামে ভূমিধসটি আঘাত হানে।

দুর্যোগ সংস্থার মুখপাত্র আবদুল মুহারি রয়টার্সকে বলেছেন, নিখোঁজের সংখ্যা অনেক বেশি। আমরা অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার চেষ্টা করছি।

স্থানীয় সংবাদমাধ্যম কম্পাস ডটকম জানিয়েছে, বুরাংরাং পর্বতের ঢাল থেকে নেমে আসা জলপ্রবাহ ও আলগা মাটি প্রায় ৩০টি বাড়ির ওপর পড়ে। দুর্ঘটনার সময় বেশিরভাগ বাসিন্দা ঘুমিয়ে ছিলেন। নিহত ও আহতের সংখ্যা এখনও নির্ধারণ করা হয়নি। টানা ভারী বৃষ্টির কারণে পুরো এলাকা প্লাবিত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকায় থাকা মানুষদের নিরাপদ স্থানে সরানোর নির্দেশ দিয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা প্রায় ৩০ হেক্টর (৭৪ একর)।