রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মিল্টন খন্দকারের সুরে প্রথমবার গান গাইলেন আঁখি আলমগীর।

মিল্টন খন্দকারের সুরে প্রথমবার গান গাইলেন আঁখি আলমগীর।

মিল্টন খন্দকারের সুরে প্রথমবার গান গাইলেন আঁখি আলমগীর।

অনেক জনপ্রিয় গানের সঙ্গে জড়িয়ে আছে গীতিকার ও সুরকার মিল্টন খন্দকারের নাম। অভিজ্ঞ শিল্পীদের পাশাপাশি তিনি নতুন প্রজন্মের শিল্পীদের জন্য মৌলিক গান লিখেছেন, সুর করেছেন। তবে সংগীতশিল্পী আঁখি আলমগীরের জন্য কখনো মৌলিক গান তৈরি করা হয়নি মিল্টন খন্দকারের। আঁখির সঙ্গে দেখা হলেই মিল্টন খন্দকার বলতেন, ‘তোমার সঙ্গেই গানের কাজ করাটা বাকি।’ আঁখিও অপেক্ষায় ছিলেন একসঙ্গে গান করার জন্য।

অবশেষে সেই অপেক্ষার ইতি ঘটল। প্রথমবার মিল্টন খন্দকারের কথা ও সুরে মৌলিক গান গাইলেন আঁখি আলমগীর। গানের শিরোনাম ‘জোড়া শালিক’। এই গান তৈরি করা হয়েছে বাংলাদেশ টেলিভিশনের ম্যাগাজিন অনুষ্ঠান ‘বৈঠকখানা’র জন্য। সম্প্রতি এই ম্যাগাজিন অনুষ্ঠানের শুটিংয়ে অংশ নেন মিল্টন খন্দকার ও আঁখি আলমগীর।

সেই সময়ের একটি ছবি ফেসবুকে শেয়ার করে নতুন এই গানের খবর দেন মিল্টন খন্দকার। ক্যাপশনে লেখেন, ‘এত দিন আঁখিকে দেখলেই বলতাম, তোমার সাথে গানের কাজ করাটাই বাকি! এখন আর বলতে পারব না। আঁখি আমার কথা সুরে একটি গান গেয়েছে। যে মুহূর্তে আঁখি ভয়েস দিল, আমার মরা গানের দেহে প্রাণ ফিরে এলো।