সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিয়ে করলেন অভিনেত্রী মধুমিতা।

বিয়ে করলেন অভিনেত্রী মধুমিতা।

বিয়ে করলেন অভিনেত্রী মধুমিতা।

স্বরসতী পূজার রাত সাতপাকে বাঁধা পড়লেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিনি।

এর আগে, ছোটপর্দায় বহুবার কনের সাজে মধুমিতাকে দেখেছেন দর্শকরা। বিয়েতে কীভাবে সাজবেন—সেই পরিকল্পনাও ছিল। বিয়ের দিন এ নায়িকা বললেন, ‘পর্দার বিয়ের সঙ্গে এটার কোনো তুলনাই হয় না। নিজের বিয়ে তো সবচেয়ে বেশি স্পেশাল।’ 

একেবারে বাঙালি সাজে সেজেছিলেন অভিনেত্রী। লাল বেনারসি, সোনার গয়নায় মোড়া সারা গা, কপালে সূক্ষ্ম চন্দনের কাজ। 
মধুমিতার বিয়েতে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন পরিচালক শিলাদিত্য মৌলিকসহ অনেকে। কনের সাজে অপরূপা মধুমিতার সঙ্গে তোলা ছবি ফেসবুকের পোস্টে ভাগ করে নিয়েছেন তারা।

এটা মধুমিতার দ্বিতীয় বিয়ে। অনুরাগীরাও উচ্ছ্বসিত ছিলেন, কারণ অতীতের বিচ্ছেদ যন্ত্রণা কাটিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তাদের প্রিয় ‘দুষ্টু-মিষ্টি’ অভিনেত্রী। তাই পর্দার ‘পাখি’কে শুভেচ্ছা জানাতে ভোলেননি তারা।