মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তারেক রহমানকে বরন করতে প্রস্তুত সোনারগাঁ

তারেক রহমানকে বরন করতে প্রস্তুত সোনারগাঁ

তারেক রহমানকে বরন করতে প্রস্তুত সোনারগাঁ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর বালুর মাঠে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কাঁচপুর বালুর মাঠে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের সার্বিক সহযোগিতায় মঞ্চ প্রস্তুত হয়েছে।  

 

রবিবার উপজেলার কাঁচপুর বালুর মাঠ গিয়ে দেখা যায় সাজসজ্জায় পরিপূর্ণ, ব্যানার-ফেস্টুনে ছেঁয়ে গেছে পুরো এলাকা। সকাল থেকেই নেতাকর্মীরা দলে-দলে এসে জড়ো হতে শুরু করেছেন।

 


দলীয় সূত্র জানায়, রবিবার রাত ১১টায় জনসভা শুরু হওয়ার কথা থাকলেও সমাবেশস্থলে রাত ১১টা৪০ মিনিটে তারেক রহমান আসার কথা রয়েছে। জনসভা গড়াতে পারে গভীর রাতে পর্যন্ত।

 

অন্যদিকে, জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীদের আসতে সময় লাগতে পারে। সে অনুযায়ী মাঠে আলোর ব্যবস্থা, শব্দযন্ত্র এবং নিরাপত্তা প্রস্তুত রাখা হয়েছে।

 

বিএনপির স্থানীয় নেতারা বলছেন, এবারের জনসভায় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও হবে চোখে পড়ার মতো। বিশেষ করে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকায় একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। অনেকেই এটিকে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহনকারী সমাবেশ হিসেবে দেখছেন।

সন্ধ্যার পর থেকেই জনসভাস্থলে মানুষের ঢল নামতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

মাঠের আশপাশে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং শৃঙ্খলা বজায় রাখতে আলাদা টিম কাজ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সব মিলিয়ে কাঁচপুরের বালুরমাঠ আজ পরিণত হতে যাচ্ছে একটি বড় রাজনৈতিক মিলনমেলায়। তারেক রহমানের উপস্থিতিতে এ জনসভা বিএনপির রাজনীতিতে স্থানীয়ভাবে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন দলটির নেতাকর্মীরা।

মোশারফ হোসেন খসরু
সোনারগাঁও প্রতিনিধি 
নারায়ণগঞ্জ