সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দীর্ঘ ১৯ বছর পর পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান

দীর্ঘ ১৯ বছর পর পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান

দীর্ঘ ১৯ বছর পর পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান

দীর্ঘ ১৯ বছর পর আগামী ২৮ জানুয়ারি (বুধবার) পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পর এটি হবে তাঁর বগুড়ায় প্রথম আনুষ্ঠানিক রাজনৈতিক সফর। এই সফরকে ঘিরে জেলাজুড়ে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

বগুড়া জেলা বিএনপি সূত্রে জানা গেছে, ২৮ জানুয়ারি প্রথমে রাজশাহী ও নওগাঁয় আয়োজিত জনসভায় যোগ দেবেন তারেক রহমান। এরপর সন্ধ্যায় বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়ে দুপচাঁচিয়া ও কাহালুতে পথসভায় বক্তব্য দেবেন। রাত ৮টায় ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনী জনসভায় বগুড়াবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি।

জনসভা শেষে তিনি বগুড়ার একটি হোটেলে রাত্রিযাপন করবেন। পরদিন ২৯ জানুয়ারি বগুড়া শহর ও নির্বাচনী এলাকায় একাধিক পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এদিন তিনি তাঁর পিতৃভূমি গাবতলী এলাকার বাগবাড়ী পরিদর্শন করবেন। এরপর ৩০ জানুয়ারি রংপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, দীর্ঘদিন পর দলের চেয়ারম্যানের আগমন বগুড়াবাসীর জন্য আবেগঘন মুহূর্ত। এই জনসভাকে ঘিরে লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আমরা আশা করছি।

জেলা বিএনপির নেতারা জানান, তারেক রহমানের এই সফর দলীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের আগে তিনি বগুড়ার জনসাধারণের সামনে দলের রাজনৈতিক অবস্থান ও অঙ্গীকার তুলে ধরবেন।

এদিকে সফরকে কেন্দ্র করে আলতাফুন্নেছা খেলার মাঠ প্রস্তুত করা হয়েছে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।