সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জয়পুরহাট উন্নয়নের অঙ্গীকারে জিন্দারপুরে বিএনপির নির্বাচনী জনসভা

জয়পুরহাট উন্নয়নের অঙ্গীকারে জিন্দারপুরে বিএনপির নির্বাচনী জনসভা

জয়পুরহাট উন্নয়নের অঙ্গীকারে জিন্দারপুরে বিএনপির নির্বাচনী জনসভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নে বিএনপির উদ্যোগে একটি বড় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি ২০২৬) বিকেল ৪টায় অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব মোঃ আব্দুল বারী।

 


জিন্দারপুর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান জনাব ইয়াকুব আলী ফকির। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব ইব্রাহিম হোসেন ফকির এবং যুগ্ম আহ্বায়ক জনাব মওদুদ আলম সরকার।


জনসভায় বক্তব্য দিতে গিয়ে মোঃ আব্দুল বারী বলেন, জয়পুরহাটের উন্নয়ন, রাস্তা-ঘাটসহ অবকাঠামো নির্মাণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে। তিনি বলেন, “জনগণের ভোটে নির্বাচিত সরকারই দেশের প্রকৃত উন্নয়ন করতে পারে।”


তিনি আরও বলেন, জয়পুরহাটকে একটি সুন্দর ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। এ সময় তিনি এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
জনসভায় উপস্থিত নেতাকর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে একসঙ্গে মাঠে কাজ করার অঙ্গীকার করেন। শান্তিপূর্ণ পরিবেশে জনসভাটি শেষ হয়।