ছাতক প্রতিনিধি::
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ছাতক দোয়ারায় বৃহস্পতিবার (২৬ জানুয়ারি ) সকাল১২ঘটিকায় নাছিমপুর বাজারে, বিএনপির নির্বাচনি পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
১নং ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড ও ২নং নরসিংপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এই পথ সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনি পথ সভায় বিএনপির মনোনীত সুনামগঞ্জ
আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জেলা আহবায়ক কলিমউদ্দিন আহমেদ মিলন। তিনি প্রধান অতিথির
বক্তব্যে বলেন, আমি বাড়ি বেশি দূর নয় ছাতকে বাগবাড়ী আমার জন্মস্থান , আদিকাল থেকে এখানেই আছি।
আমি কখনও বেইমানি করিনি, করবোও না। “আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে যদি বিজয়ী করেন, তবে আমি কোন বেইমানি করব না, আপনাদের পাশে আছি, পাশে থাকব। এই ছাতক দোয়ারা সীমান্তবর্তী দূরগমও একটি অবহেলিত অঞ্চল, আমি এই অঞ্চলের প্রভূত উন্নয়ন করতে চাই।
বেকার সমস্যার সমাধানকল্পে যাবতীয় কর্মসূচী গ্রহণ করব। যদি ধানের শীর্ষ প্রতীককে আপনারা সাংসদে পাঠাতে পারেন আমি আপনাদের সাথে ওয়াদা করলাম আপনাদের উত্তর এলাকার মানুষের জন্য ১ম কাজ হলো চেলা নদীতে ব্রীজ নির্মাণ ও ফকিরটিলা টু ক্যাম্পের বাজার পযন্ত রাস্তা পাকা করণ করে এলাকার উন্নয়নে কাজ করে যাব” ইনশাআল্লাহ। 🤲
তিনি আরও বলেন, “এই ধানের শীষ ধরে আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আগামীতে আমি আর নির্বাচন করব না। এটায় আমার শেষ নির্বাচন। বিএনপি আগামীতে ক্ষমতায় যাবে। আমি নির্বাচিত হয়ে এমপি, মন্ত্রী হলে আপনাদের এলাকার উন্নয়নে নিরলস কাজ করব।এই অবহেলিত অঞ্চল অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুর রহমান, নজরুল ইসলাম, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর শাহ শফিকুল আলম মতি, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক শিল্পবিষয়ক সম্পাদক রুহুল আমীন, ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান এমরান, এ্যাডভোকেট আবদুল কাহহার, কয়েছ আহমদ, পৌর বিএনপির আহ্বায়ক সামছুর রহমান সামছু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন,
সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা ও বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন কার্যক্রম সুনামগঞ্জ জেলা কমিটির দায়িত্বপ্রাপ্ত ও জাতীয়তাবাদী ফোরাম ঢাকা’র সাধারণ সম্পাদক একেএম রিপন তালুকদার, ১নং ওয়ার্ডের সভাপতি, হাজি জালাল উদ্দীন, ৩নং ওয়ার্ডের সভাপতি, আব্দুর রুপ,সাধারন সম্পাদক, খলিলুর রহমান,সাধারণ সম্পাদক, আতাউর রহমান, সহ সভাপতি ফারুক মিয়া,নরসিংপুর ইউনিয়নের আহবায়ক, আঃরুপ, আহবায়ক কামাল ছাতক উপজেলার আহবায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ, হোসেন,বিএনপির নেতা কামাল হোসেন মিলাদসহ প্রমুখ।
