শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন গান নিয়ে এলেন শফিক তুহিন।

নতুন গান নিয়ে এলেন শফিক তুহিন।

নতুন গান নিয়ে এলেন শফিক তুহিন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী শফিক তুহিন। কদিন আগেও তার গাওয়া ‘ফড়িং প্রজাপতি’ শিরোনামে একটি দ্বৈত গান প্রকাশ পেয়েছে। গানটিতে শফিক তুহিনের সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন সাফিকা নাসরিন মিমি। আবারও শফিক তুহিনের নতুন একটি গান প্রকাশিত হয়েছে।

তবে এবার তিনি গানটিতে কণ্ঠ দেননি। গানের কথা লেখার পাশাপাশি এর সুর করেছেন এই জনপ্রিয় তারকা। ‘অবুঝ প্রেমের সাতকাহন’ শিরোনামে নতুন এই গানটিতে কণ্ঠ দিয়েছেন কানাডা প্রবাসী কণ্ঠশিল্পী সাফিনা করিম। এর সংগীতায়োজন করেছেন সালমান জাইম।

গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। ভিডিওতে মডেল হিসেবেও অভিনয় করেছেন সাফিনা করিম। মিউজিক ভিডিওটি সাফিনা করিমের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটি সম্পর্কে শফিক তুহিন বলেন, ‘সাফিনা করিম গুণী একজন কণ্ঠশিল্পী।

কানাডায় তার পরিচিত আছে। নতুন এই গানটি তার কণ্ঠে ভীষণ মানিয়েছে। আমি চেষ্টা করেছি তার জন্য ভালো একটি গান তৈরি করার। গানটি প্রকাশের পর থেকে ভালো সাড়া পাচ্ছি। আমার বিশ্বাস গানটি সব ধরনের শ্রোতাদের ভালো লাগবে।

অন্যদিকে সাফিনা করিম বলেন, ‘শফিক তুহিন ভাইকে ধন্যবাদ আমার জন্য সুন্দর একটি গান তৈরি করার জন্য। গানটি প্রকাশের পর থেকেই শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি। আমার মনে হয় শ্রোতারা গানটি শুনে নিরাস হবেন না।’