শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮১১ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮১১ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮১১ মামলা


ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮১১ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৮১১টি মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। 

রবিবার (২৫ জানুয়ারি) দিনভর পরিচালিত এই অভিযানে বিপুল সংখ্যক যানবাহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। আজ সোমবার ডিএমপি মিডিয়া বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

ডিএমপির ট্রাফিক সূত্র জানায়, রাজধানীর আটটি ট্রাফিক বিভাগে এই অভিযান চালানো হয়। এর মধ্যে ট্রাফিক-রমনা বিভাগে ৩টি বাস, ৫টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৪৭টি মোটরসাইকেলসহ মোট ১০৯টি মামলা হয়েছে। 

ট্রাফিক-লালবাগ বিভাগে ৮টি বাস, ১টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ৮২টি মোটরসাইকেলসহ মোট ১১৬টি মামলা হয়েছে। 

ট্রাফিক-মতিঝিল বিভাগে ৭টি বাস, ৩টি ট্রাক, ১২টি ক্যাভার্ড ভ্যান, ৫১টি সিএনজি ও ১৩৪টি মোটরসাইকেলসহ মোট ২৪২টি মামলা হয়েছে। 

ট্রাফিক-ওয়ারি বিভাগে ৫টি বাস, ৯টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৩৫টি মোটরসাইকেলসহ মোট ৯৩টি মামলা হয়েছে।

এছাড়া ট্রাফিক-তেজঁগাও বিভাগে ৩টি বাস, ৯টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ৯৭টি মোটরসাইকেলসহ মোট ১৭৮টি মামলা হয়েছে। 

ট্রাফিক-মিরপুর বিভাগে ১টি বাস, ৯টি ট্রাক, ৩২টি কাভার্ডভ্যান, ৭৩টি সিএনজি ও ৫৪১টি মোটরসাইকেলসহ মোট ৭৩৪টি মামলা হয়েছে। 

ট্রাফিক-উত্তরা বিভাগে ১০টি বাস, ৪টি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজি ও ৬৭টি মোটরসাইকেলসহ মোট ১৮৪টি মামলা হয়েছে। 

ট্রাফিক-গুলশান বিভাগে ২টি বাস, ৫টি কাভার্ডভ্যান, ১৫টি  সিএনজি ও ৮০টি মোটরসাইকেলসহ মোট ১৫৫টি মামলা হয়েছে। অভিযানকালে মোট ৪১৯টি গাড়ি ডাম্পিং ও ১২২টি গাড়ি রেকার করা হয়েছে। 

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।