শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

নওগাঁর মান্দা উপজেলায় জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।

নওগাঁর মান্দা উপজেলায় জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।

নওগাঁর মান্দা উপজেলায় জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।


নওগাঁর মান্দা উপজেলায়  জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।

নওগাঁ জেলা :নওগাঁর মান্দা উপজেলার সতীহাট বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৩টায় স্থানীয় সতীহাট বাজারে গণেশপুর ইউনিয়ন শাখার আয়োজনে এই সভাটি অনুষ্ঠিত হয়।

​জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৪৯-নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী খন্দোকার আব্দুর রাকিব। তিনি তার বক্তব্যে এলাকার উন্নয়ন এবং জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।

​জনসভাটির সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫নং গণেশপুর ইউনিয়ন শাখার আমীর জনাব দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব বিভাগ মান্দা উপজেলা শাখা সভাপতি মো আব্দুল মালেক, মাজলিসুল মোফাসসিরীনের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, মান্দা থানার জামাতে ইসলামী আমীর মো. আনিনুল ইসলাম, থানা কর্মপরিষদ সদস্য মো. ইলিয়াস খান, থানা কর্মপরিষদ সদস্য ও মান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন প্রমুখ।

 

নাজমুল হক