গত ২৬ জানুয়ারি সন্ধ্যা ৭টায় কসবা পৌরসভার ৬নং ওয়ার্ডের চরনাল গ্রামের ফুরকানিয়া মাদ্রাসার মাঠে চরনাল গ্রামবাসীর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে আলহাজ্ব মুশফিকুর রহমানকে বিজয়ী করতে এবং বিএনপিকে ক্ষমতায় আনতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
চরনাল গ্রামবাসীর সভাপতি মোঃ আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলায়েত হোসেন হেলাল, সাবেক সহ-সভাপতি, কসবা উপজেলা বিএনপি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মোঃ ছানাউল্লাহ, সহ-সভাপতি, কসবা উপজেলা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
আব্দুর রউফ রতন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, কসবা উপজেলা বিএনপি,
মোঃ কামাল উদ্দিন কামাল, সাংগঠনিক সম্পাদক, কসবা উপজেলা বিএনপি, উপজেলা বিএনপির মহিলা সভা নেত্রী লুৎফুর নাহার রিনা।
মেহেদী হাসান রুবেল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, কসবা উপজেলা যুবদল।
সভায় আরও উপস্থিত ছিলেন—
আলী এরশাদ, সাধারণ সম্পাদক, কসবা উপজেলা জিয়া সাইবার ফোর্স,
মোঃ সজিব মিয়া, উপজেলা জিয়া সাইবার ফোর্স,
মোঃ আলাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি, কসবা পৌর জিয়া সাইবার ফোর্স,
রাশেদুল ইসলাম রাসেল, সহ-সভাপতি,
মোঃ তারেক মিয়া, কসবা তফাজ্জল আলী ডিগ্রি কলেজ সভাপতি সহ পৌরসভা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভাটি সঞ্চালনা করেন মোঃ মানিক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক, কসবা উপজেলা যুবদল।
এসময় আরও উপস্থিত ছিলেন মোঃ শহিদুল খাঁ, কসবা উপজেলা যুবদল ও উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থীসহ দলীয় নেতাকর্মীরা।
