মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রামে বিশ্বযুদ্ধের সমাধিতে মার্কিন রাষ্ট্রদূতের শ্রদ্ধা

চট্টগ্রামে বিশ্বযুদ্ধের সমাধিতে মার্কিন রাষ্ট্রদূতের শ্রদ্ধা

চট্টগ্রামে বিশ্বযুদ্ধের সমাধিতে মার্কিন রাষ্ট্রদূতের শ্রদ্ধা


চট্টগ্রামে বিশ্বযুদ্ধের সমাধিতে মার্কিন রাষ্ট্রদূতের শ্রদ্ধা

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন চট্টগ্রাম বিশ্বযুদ্ধের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়। বার্তায় উল্লেখ করা হয়, মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন চট্টগ্রাম বিশ্বযুদ্ধ সমাধিক্ষেত্রে পুষ্পস্তবক অর্পণ করেন।

তিনি সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে স্বাধীনতার লড়াইয়ে প্রাণ উৎসর্গকারী আমেরিকার পাইলট উইলিয়াম বি. রাইস-এর কর্ম ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান।

এখানে ৭৫১টি যুদ্ধসমাধি রয়েছে, এর মধ্যে ১৪ জন নাবিক, ৫৪৫ জন সৈন্য এবং ১৯৪ জন বিমানবাহিনীর সদস্য রয়েছেন।

এছাড়াও এই যুদ্ধ সমাধিতে বিশ্বযুদ্ধের নয় এমন ৪টি সমাধিও রয়েছে। এখানে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পূর্ব আফ্রিকা, পশ্চিম আফ্রিকা, বার্মা (মিয়ানমার), নেদারল্যান্ডস, জাপান এবং অবিভক্ত ভারতের সৈন্যদের সমাধি রয়েছে। অবিভক্ত ভারতের ২১৪ জনের সমাধির মধ্যে ১০ জনের বেশি রয়েছেন যারা বর্তমান বাংলাদেশের অধিবাসী।

এসকল ব্যক্তিরা ১৯৩৯ থেকে ১৯৪৫ পর্যন্ত অক্ষশক্তির বিরুদ্ধে যুদ্ধে তাদের জীবন উৎসর্গ করেছিলেন।