সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কে লাগবে খামোখা ওর সঙ্গে, প্রশ্ন মির্জা আব্বাসের

কে লাগবে খামোখা ওর সঙ্গে, প্রশ্ন মির্জা আব্বাসের

কে লাগবে খামোখা ওর সঙ্গে, প্রশ্ন মির্জা আব্বাসের


কে লাগবে খামোখা ওর সঙ্গে, প্রশ্ন মির্জা আব্বাসের

ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, আমার ঝগড়া করার কোনো প্রয়োজন নেই। আমার ঝগড়া করার কোনো রেকর্ড নেই। আমি বহু আগে থেকে নির্বাচন করি, আমার রেকর্ড নেই কোনো প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ঝগড়া বা সংঘর্ষের।

মঙ্গলবার রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে।  একই অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের।

এ হামলার ঘটনা সম্পর্কে জানানো হলে বিএনপির এই নেতা বলেন, আমি কী বলবো। এই ধরনের স্কোপ তো খুঁজছে। বহুদিন ধরে লাগার চেষ্টা করছে। কে লাগবে ওর সঙ্গে খামোখা।

মির্জা আব্বাস বলেন, যারা এটা করছে সেটা উদ্দেশ্যমূলক। আমি তো জানিও না। আমার তো সেখানে বিকেল ৫টায় যাওয়ার কথা।