বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১২, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

ক্লাব বিশ্বকাপ আয়োজনে আগ্রহী ব্রাজিল

ক্লাব বিশ্বকাপ আয়োজনে আগ্রহী ব্রাজিল

ক্লাব বিশ্বকাপ আয়োজনে আগ্রহী ব্রাজিল


ক্লাব বিশ্বকাপ আয়োজনে আগ্রহী ব্রাজিল

দুইবার ছেলেদের ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছে ব্রাজিল। মেয়েদের বিশ্বকাপের আগামী আসরের স্বাগতিক তারা। এবার তাদের ভাবনায় ক্লাব বিশ্বকাপ। 

২০২৯ ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজনে আগ্রহী দেশটি। নিজেদের আগ্রহের কথা আনুষ্ঠানিকভাবে ফিফাকে জানিয়েছে তারা। রিও দে জেনেইরোতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয় ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকে।

আগামী বছরের নারী বিশ্বকাপের প্রস্তুতি দেখতে ব্রাজিলে গিয়েছেন ফিফা সভাপতি। আগামী বছরের জুন-জুলাইয়ে ব্রাজিলের ৮টি শহরে হবে বিশ্বকাপ। এর ফাঁকেই ক্লাব বিশ্বকাপ আয়োজন নিয়ে আলোচনা করেছে দুই পক্ষ। ব্রাজিলের ফেডারেশনের সভাপতি সামির শৌদ গত বছরই বলেছিলেন, ২০২৯ ক্লাব বিশ্বকাপ তারা আয়োজন করতে চান। এবার আনুষ্ঠানিকভাবে প্রস্তাব গেল।

নতুন আঙ্গিকে বড় পরিসরে ক্লাব বিশ্বকাপের প্রথম আসর গত বছর অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রে। সেই আসরের জন্য কোনো বিডিং পদ্ধতি ছিল না। ফিফাই বেছে নিয়েছিল স্বাগতিক দেশ। ২০২৯ ক্লাব বিশ্বকাপের স্বাগতিক নির্ধারণের পদ্ধতি এখনও চূড়ান্ত করেনি ফিফা।

২০২৯ আসরের জন্য ব্রাজিলের একটি দল এর মধ্যেই চূড়ান্ত হয়ে গেছে। গত বছরের কোপা লিবের্তাদোরেস জিতে পরের ক্লাব বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে ফ্ল্যামেঙ্গো।