শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জামায়াত নেতার মৃত্যুতে সরকারের উদ্বেগ, রাজনৈতিক দলগুলোর প্রতি সংযমের আহ্বান

জামায়াত নেতার মৃত্যুতে সরকারের উদ্বেগ, রাজনৈতিক দলগুলোর প্রতি সংযমের আহ্বান

জামায়াত নেতার মৃত্যুতে সরকারের উদ্বেগ, রাজনৈতিক দলগুলোর প্রতি সংযমের আহ্বান

শেরপুরে সাম্প্রতিক এক সহিংস ঘটনায় জামায়াতে ইসলামীর এক রাজনৈতিক কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জারি করা এক বিবৃতিতে সরকার জানায়, সহিংসতার সঙ্গে জড়িত যেকোনো প্রাণহানি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং অত্যন্ত দুঃখজনক।

 

জাতীয় নির্বাচন আর মাত্র দুই সপ্তাহ দূরে থাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীসহ সকল রাজনৈতিক দলের প্রতি দায়িত্বশীল নেতৃত্ব প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দলগুলোর সমর্থকদের সংযম বজায় রাখারও অনুরোধ করেছে সরকার।

 

 

 

বিবৃতিতে আরও বলা হয়, একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতা, ভীতি প্রদর্শন কিংবা প্রাণহানির কোনো স্থান নেই। শেরপুরের হত্যাকাণ্ড ও সংশ্লিষ্ট সংঘর্ষের ঘটনায় পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলাটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

 

সরকার সকল রাজনৈতিক দল, নেতা ও প্রচারকদের শান্তি বজায় রাখা, আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং শান্তিপূর্ণভাবে ভোটারদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানায়।

 

বিবৃতিতে বলা হয়, দেশের ভবিষ্যৎ সকল পক্ষের শান্তিপূর্ণ আচরণ, শৃঙ্খলা ও গণতান্ত্রিক মনোভাবের ওপর নির্ভরশীল। একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।