রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বক্স অফিসে ঝড় তুলেছে ভারতীয় বাংলা চলচ্চিত্র ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’।

বক্স অফিসে ঝড় তুলেছে ভারতীয় বাংলা চলচ্চিত্র ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’।

বক্স অফিসে ঝড় তুলেছে ভারতীয় বাংলা চলচ্চিত্র ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’।


ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৩ জানুয়ারি সরস্বতী পূজার দিন প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। ভৌতিক কমেডি ঘরানার এ সিনেমা মুক্তির পরপরই সিনেপ্রেমীদের পছন্দের শীর্ষে অবস্থান করছে।

 

ভৌতিক আবহের সঙ্গে কমেডির মিশেল ও রহস্যে ভরা বিনোদনমূলক পারিবারিক গল্প। যে কারণে এ সিনেমা দেখতে প্রেক্ষাগৃহগুলোতে উপচে পড়া ভিড় দর্শকের।

 

অরিত্র মুখার্জি পরিচালিত এ সিনেমার আইএমডিবির রেট ১০ এর মধ্যে ৯.৪। উইন্ডোজ প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটির প্রত্যেকটি শো হাউজফুল চলছে।

 

সিনেমা দেখার পর দর্শকরা গল্প ও অভিনয় শিল্পীদের অভিনয়ের প্রশংসা করছেন। সিনেমাটির নির্মাণশৈলীও উঠে এসেছে আলোচনায়।

 

সোশ্যাল মিডিয়াতেও প্রশংসায় ভরছে সিনেমাভিত্তিক নানা পোস্ট ও রিভিউ। সব মিলিয়ে বলা যায়, বর্তমানে টালিউডের প্রেক্ষাগৃহ দাঁপিয়ে বেড়াচ্ছে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’।

 

এ সিনেমার চিত্রনাট্য লিখেছেন জিনিয়া সেন ও গোধূলি শর্মা। গল্পের প্রধান ৪ চরিত্রে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী (নন্দিনী), সোহম মজুমদার (শাওন), বনি সেনগুপ্ত (অরণ্য) ও স্বস্তিকা দত্ত (মালিনী)।